বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত আটটার পর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শুরু হয়। এত সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক থেকে দল পুনর্গঠন ও সাংগঠনিক কর্মকা- জোরদার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন এবং সংসদের উচ্চক্ষ গঠন গুরুত্বপূর্ণ এই তিন ইস্যুতে আলোচনা ও নতুন সিদ্ধান্ত আসতে পারে। প্রায় তিন মাস পর আজকের বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, তিন মাস পর এই বৈঠক হওয়ায় এতে দলের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। স্থায়ী কমিটির সভায় অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।