মৌলভীবাজার জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে শনিবার পৌরসভা হলরুমে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুব বিভাগের জেলা সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। যুব সম্মেলনে জাতি গঠনে যুব সমাজের ভূমিকা বিষয়ে প্রধান অতিথির আলোচনায় মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন,জাতি গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে পরিবর্তন করতে। আমাদের সংগ্রাম - নৈতিকতায় সমৃদ্ধ একটি নতুন সমাজ বিনির্মাণ। তিনি আরো বলেন,যুব সমাজের চরিত্র ধংস করার জন্য সমাজের সকল আয়োজন সম্পন্ন। নিজেদের কে উন্নত- নৈতিক আদর্শের আলোকে গড়ে তুলতে হবে।একটা জাতির জন্য যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুব শক্তিকে দেশ-জাতি গঠনের জন্য কাজে লাগতে পারলে বাংলাদেশ পিছয়ে থাকবে না।যুবকদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। রাষ্ট্রকে এই যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী, জেলা সেক্রেটারী মোঃ ইয়ামির আলী, জেলা কর্মপরিষদ সদস্য মাও: আমিনুল ইসলাম। সম্মেলনে মহাগ্রন্ত আল কুরআন হতে দারস পেশ করেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও: মাশুক আহমদ। অত্যন্ত প্রাণবন্ত এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু নুমান মূয়িন, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল সহ মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।