নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কাঁঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত এবং এক শিক্ষক গুরুতর আহত হন। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত লাবলু হোসেন (৫০) কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক। গুরুতর আহত আক্তারুজ্জামান (৩৮) খুটামারা হাফেজিয়া এলাকার বাসিন্দা, দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুটামারা হাফেজিয়া মাদ্রাসা থেকে শিক্ষক আক্তারুজ্জামানকে নিয়ে ভ্যানে করে দক্ষিণ দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন লাবলু হোসেন। পথিমধ্যে বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয়। অপরদিকে বজ্রপাতের আঘাতে শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পাশ দগ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এসময় জনসাধারণের উদ্দেশ্যে জলঢাকা থানা অফিসার ইনচার্জ (অসি) নাজমুল আলম গনমাধ্যমকে জানান আবহাওয়া পরিস্থিতি ও সতর্কতা সাম্প্রতিক সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবনে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খোলা মাঠ, গ্রামীণ সড়ক ও জলাশয়ের আশেপাশে চলাচলকারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকছেন। কারণ বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি, বজ্রসহ বৃষ্টির সময় খোলা মাঠ, নদী বা পুলের আশেপাশে অবস্থান না করা উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি বা ধাতব বস্তুর নিচে আশ্রয় না নেওয়া। অটো, রিকশা, ভ্যান, মোটরসাইকেল বাই সাইকেল চালানো থেকে বিরত থাকা, মোবাইল ফোন ব্যবহার সীমিত রাখা এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকা, নিরাপদ আশ্রয়স্থল যেমন পাকা ঘরে অবস্থান করা, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া। সচেতন মহল সহ সকলকে আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানান। এই মর্মান্তিক ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগের সময় সামান্য অসতর্কতা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। তাই জীবন রক্ষায় সচেতনতা ও সতর্কতাই হতে পারে একমাত্র ভরসা।
গ্রাম-গঞ্জ-শহর
জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু
নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কাঁঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায়