নোয়াখালী সংবাদদাতা : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালীতে প্রস্তুতিমুলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকা- থেকে নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনামূলক মহড়া আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়া শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফরিদ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও অগ্নিকা-সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও ভূমিকম্প এবং অগ্নিকা- বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের উদ্যোগে বাস্তবধর্মী মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হুদা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীপুর (মাগুরা)

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শাহীন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামসুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলার প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবত্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকতা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান, উপজেলার সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেলসহ অন্যরা।

সাপাহার (নওগাঁ)

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সভাপতিত্বে কর্মসূচির আয়োজন করা হয় এসময় মহড়ায় নেতৃত্ব দেন সাপাহার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এসলাম হোসেন।

অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমতলী (বরগুনা)

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যে সামনে রেখে আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও মহড়ার আয়োজন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মাসুম ।

এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মো. জাফর আরিফ চৌধুরী।মহড়ায় নেতৃত্ব দেন আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.হানিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মাঠ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবদুল্লাহ আল মামুন,সমবায় অফিসার মাহাবুবুব ইলাইহীসহ প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১০ জন কৃষকের মাঝে হলুদ বীজ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান রাশে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। পাশাপাশি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চকরিয়া (কক্সবাজার)

‘দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যে বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। দিবসটির কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ সংশ্লিষ্ট জনসচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন দেলোয়ারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর গোবিন্দগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা,উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম জুয়েল, উপজেলা প্রানী সম্পাদ কর্মকতা আব্দুস সামাদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকতা রওশনুল কাওছার মানিক,উপজেলা নির্বাচন কর্মকতা রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকা-ের সময় করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উদ্ধার কার্যক্রমের বাস্তবধর্মী প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।

গাবতলী (বগুড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে ১০মার্চ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এ্যাসিল্যান্ড আব্দুর রউফ, পিআইও মফিদুল ইসলাম, ফায়ার সার্ভিস অফিসার নাছিম ইকবাল, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, গোলজার হোসেন হৃদয় প্রমুখ।