“রাখিব চারপাশ পরিস্কার, করিবো ডেঙ্গু প্রতিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের বিশেষ অভিযান শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে শনিবার সকাল ১০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে এ কার্যক্রম শুরু হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে পৌরবাসীর প্রতি এ আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, শহরকে পর্স্কিার-পরিচ্ছন্ন রক্ষা করার দায়িত্ব শুধু স্থানীয় প্রশাসন কিংবা পৌরসভা একার নয়, আমাদের সবার। তাই নিজের বাসাবাড়ির এলাকার আশপাশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই, তাই সকল মানুষ এটি দেখে উজ্জ্বীবিত হবে। আমাদের সচেতন হতে হবে, তাহলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তিনি আরও বলেন, গত বছরে পৌর এলাকায় ডেঙ্গুর হট্স্পট ছিল, সে স্থানগুলোতে বিশেষ পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান চালানো হবে।