আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারী সমাজের মর্যাদা, অধিকার ও সমাজ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

খুলনা মহিলা বিভাগীয় সেক্রেটারি বেগম শামছুন্নাহার এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অঞ্চল পরিচালিকা বেগম রেজাউন্নেসা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেগম নাজমুন্নাহার, বেগম আলেয়া, নফিসা সিদ্দিকা, রেবেকা ইসলাম, হোসনে আরা, মরিয়ম জামিলা, কামরুন্নেসা খুশী প্রমুখ। সভায় খুলনা মহানগরীর মহিলা বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সভায় সাংস্কৃতিক পর্বে রিদওয়ান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

প্রধান অলোচক বেগম রেজাউন্নেসা বলেন, নারী সমাজের উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারলে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে নারীদের শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী সমাজকে সচেতন ও আদর্শিকভাবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।