ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ ব্রিজ সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে দায়েরকৃত অভিযোগের সত্যতা পাওয়ায় হালিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।