গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উপজেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটির এক সভা আজ বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্য রনজন সাহা, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ বঃ মঃ মাহমুদুন্নবী, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ২৭ এপ্রিলের মধ্যে ১২ থেকে ১৪ বছর বয়সী বালক বালিকাদের অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন অফিস ফ্রিতে করে দেবে। ২৯ এপ্রিল বাছাই হবে। যে সকল ইভেন্টে প্রতিযোগিতা হবে সেগুলো হলো ফুটবল, হাডুডু, সাঁতার, ব্যাডমিন্টন, এ্যাথলিটিক্স, দাবা, জুডো কারাত।