ঝালকাঠি সংবাদদাতা : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার নারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শুধু দিবসেই নয় নারীদের এগিয়ে নিতে সবখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অবহেলার চোখে নয় সহযোগিতার মনোভাব নিয়ে নারীদের এগিয়ে নিতে সরকারসহ সমাজের সকলকে কাজ করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।
নেত্রকোণা
আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যে নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন ৮ মার্চ রোববার নেত্রকোনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, আরডিসি ইফরিত সাদিয়া লিসা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রউফ সরকার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.মুখলেছুর রহমান খান, নারী প্রগতির কর্মকর্তা মৃণালকান্তি, নারী নেত্রী কহিনুর বেগম, তাহেজা বেগম, ফারহানা নিলুসহ বিভিন্ন এনজিও কর্মী ও নারী নেত্রীগণ। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নারীরা নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে তৈরির মাধ্যমে সমাজ ও পরিবারে তাদের অবস্থান সম্মানজনক পর্যায়ে নিতে পারে। সভায় নারীদের অধিকার সুরক্ষা ও আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অংশীজনেরা।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গ্রাম উন্নয়ন সংগঠন ও মহিলা বিষয়ক কর্মকর্তার সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী দিবসের প্রতিপাদ্য ছিল, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার - সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “।এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে অফিস সহায়ক জাহাঙ্গীর আলম। গ্রাউসের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার পরিচালানায় বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রিপন মজুমদার, সাবেক মহিলা মেম্বার রাসেদা বেগম প্রমুখ।
বটিয়াঘাটা
রোববার সকালে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অফিসার বিপাশা দেবী তনু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার আবু বকর সিদ্দিক,প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, নির্বাচন অফিসার নান্নী খান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা অফিসার বিপাশা দেবী তনু। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন।
শ্রীপুর (মাগুরা)
রোববার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এম এম সান্তনু চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের মাগুরা শাখার সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল।
রামগতি (লক্ষ্মীপুর)
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। সলিডারিদাদ নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় এবং “আজকের প্রদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার” কে সামনে রেখে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ জাহান, আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার সালাউদ্দিন মাহমুদ সুমন। উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিক এনজিও কর্মি, নারী উদ্যোক্তাসহ প্রশিক্ষনার্থী নারী কর্মিরা।
ঝিনাইদহ
ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে রোববার সকালে শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, এডাব’র সভাপতি এনামুল কবির বাবলু, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
পরে সেখান থেকে একটি রিক্সা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের হামদহ মোড় ঘুরে, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ট হয়ে পায়রা চত্বর পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।