ঝালকাঠি সংবাদদাতা : দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকালে শহরের আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (উএঐঝ) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বা অউএ অফসরহ অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুম ইফতেখার, জেলা পরিষদ প্রশাসক মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। পরে ড. জিয়াউদ্দিন হায়দার অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ রায়হান কে নিয়ে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করেন।
মতলব (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশুদের জন্য শুরু হয়েছে ১১ দিনব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস জানান, এ ক্যাম্পেইনের আওতায় মতলব উত্তরে মোট ৩৫ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে।
তিনি জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, মোট ৪২টি ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য নির্ধারণ করা হয়েছে ৯৪৫টি কমিউনিটি কেন্দ্র, ৪৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সর্বমোট ৩৬০টি টিকাদান কেন্দ্র। আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা ১১ দিন এই ক্যাম্পেইন চলবে।
নরসিংদী
নরসিংদীতে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। গতকাল সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করনে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
আগামী ১০ মে পর্যন্ত জেলার ১ হাজার ৭৩৬টি কেন্দ্রে ৩ লক্ষ ১০ হাজারের বেশি শিশুকে দেয়া হবে এই টিকা। বিগত ২৮দিনে কোন টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরের সভাপতিত্বে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তৃষা জাফরিন, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা।
গাজীপুর
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সিভিল সার্জন অফিসে শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পেইনের লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা এবং উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
জেলায় মোট ৯৩৬টি কমিউনিটি এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে, ২১৯ জন সুস্থ হয়েছে এবং ৫৪ জনের শরীরে হাম পজেটিভ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২০ এপ্রিল ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন,ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী, আবাসিক মেডিকাল অফিসার (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডাক্তার আকিব হোসন,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:সামসুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
রাজারহাট (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হাম প্রতিরোধ ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. উম্মে কুলসুম বিউটি, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মেডিকেল অফিসার ডা. সিনতাজুল মনতাহার ও গাইনি বিশেষজ্ঞ ডা. বিলকিস বেগম, মেডিকেল টেকনোলজিস্ট আরিফুল ইসলাম ও প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস।