চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা নার্গিস চৌধুরী ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার বাদ আসর আগ্রাবাদ সিডিএ (১নম্বর রোড) জামে মসজিদে মরহুমার ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মহিউদ্দিন হোসাইন, মরহুমা ছেলে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাফিস।

জানাযার নামাজের ইমামতি করেন আগ্রাবাদ সিডিএ (১নম্বর রোড) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল আবেদীন।

জানাযায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ফারুকে আজম প্রমুখ।

গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমার ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

উল্লেখ্য আজ মঙ্গলবার মরহুমার ২য় জানাযার নামাজ বাদ যোহর বহদ্দারবাড়ি শাহী জামে মসজিদে (বহদ্দারহাটে) অনুষ্ঠিত হবে ও সেখানে দাফন করা হবে।