ফালাহ-ই-আম ট্রাস্টের ৫৭তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপত্বি করেন ট্রাস্টের চেয়ারম্যান মুহা. আবদুর রব। সাধারণ সভায় বিগত বছরের প্রতিবেদন ও বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন ট্রাস্টের সেক্রেটারি ড. মো: হাবিবুর রহমান। সভায় ৫৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরিক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন ও আগামী অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
পরে প্রধান নির্বাচন কমিশনার মোবারক হোসাইনের পরিচালনায় ২০২৬ থেকে ২০২৮ কার্যকালের জন্য ফালাহ-ই-আম ট্রাস্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহা. আবদুর রব, ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল হালিম ও সেক্রেটারি ড. মোঃ হাবিবুর রহমান কার্যনিবাহি সদস্য নির্বাচিত এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা আবদুল মান্নান, ড. এডভোকেট মুহাঃ হেলাল উদ্দিন মো: নাজিম উদ্দিন, অধ্যাপক আবদুল লতিফ ও ডা. মোঃ আসাদুজ্জামান। পরিশেষে ট্রাস্টের চেয়ারম্যান সমাপনি বক্তব্যে বলেন, সদস্যগণের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ট্রাস্টের কার্যক্রমকে কাক্সিক্ষত মানে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, পরিকল্পনার আলোকে জনকল্যাণমূলক যে কাজ করে থাকি সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করায় সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেসবিজ্ঞপ্তি।