ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের রুকন (সদস্য)দের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আলহেরা অফিস কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা আমীর ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছগীর আহমেদ, থানা কর্মপরিষদ সদস্য ও মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হোসাইন, থানা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আনিছুর রহমান, থানা যুব বিভাগের সভাপতি শিহাব সিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন সদস্যরা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমযানের এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

তিতাস (কুমিল্লা): যুব তরঙ্গ সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমযানের তাৎপর্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বুধবার (১১ মার্চ) বিকালে ৪ টায় বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে সংগঠনটির এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুব তরঙ্গের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে ও যুব তরঙ্গের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ -এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুব তরঙ্গের অন্যতম উপদেষ্টা মুহাম্মদ ছবির হোসেন, গাজীপুর আজিজিয়া সিনিয়র আলীম মাদরাাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রওফ, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ গার্লস কলেজর অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক মোহাম্মদ শাহজাহান, নবধারা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা ডা. শাহাবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু সাঈদ, জগতপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহাদাত হোসাইন বলেন, রমযান মাসের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবতার চর্চা। সেই লক্ষ্য থেকেই আমরা একসাথে ইফতার করার উদ্যোগ নিয়েছি।

ইসলামপুর (জামালপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী এ কথা বলেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে ইসলামপুর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, মানবসেবা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি, সরকার যদি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সরকারকে সহযোগিতা করবে। আর যদি অন্যায়-জুলুম করে, তাহলে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ কাফি, উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট আলী হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবিব জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে গাইটাল বাসস্ট্যান্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন শহর সভাপতি মাওঃ হজরত আলী। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন ও কিশোরগঞ্জ শহর জামায়াতের সেক্রেটারি আ ন ম নঈম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোঃবহার ক মাহফুজুর রহমান, অধ্যাপক আখতার হোসেন, ইফতার মাহফিলে শহরের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মেহনতি ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ফেনী: ফেনী জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী শাখার উদ্যোগে আইনজীবীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী শহরের দারুল ইসলাম সোসাইটির ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় ৮০ জন আইনজীবী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমির একেএম শামসুউদ্দিন। এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক

মোঃ ইলিয়াস, ফেনী পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন, পেশাজীবী শাখার সভাপতি এ. আমিনুল হক ভুট্টোর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমযানের তাৎপর্য তুলে ধরে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সম্প্রতি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত চারজন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নোয়াখালী : ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ) নোয়াখালী শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ওইডঋ এর প্রধান উপদেষ্টা জনাব ইসহাক খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফার হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম, ওইডঋ জেলা সেক্রেটারি জনাব ফিরোজ মাহমুদ, নোয়াখালী শহর শাখার উপদেষ্টা জনাব মুহাম্মদ মায়াজ।

ঝালকাঠি : বাংলাদেশ স্কাউট, ঝালকাঠি জেলা রোভার নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে

জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শকিলা রহমান, জেলা রোভার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম, জেলা রোভারের নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ বশির উল্লাহ, অধ্যক্ষ মু: শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউটার মোঃ রাসেল রানা, দিনা মল্লিক, মোঃ আল আমিন, একেএম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম।

অষ্টগ্রাম কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিগত ১০ই মার্চ এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে উপজেলার নেতৃবৃন্দ সহ,জেলা হতে আগত সকল নেতৃবৃন্দ গনই পবিত্র মাহে রমযানের যথাযথ তাৎপর্য নিয়ে ভাব গম্ভীর আলোচনা করে শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানটি শেষ করেন।

কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইনজীবী শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ বিকাল ৪ ঘটিকায় জজ কোট ডিসি ক্যান্টিন মিলনায়তনে আইনজীবী থানা শাখার সাধারণ সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমযান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, সভাপতিত্ব করেন জেলা আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোসলেহ উদ্দেশ্য সুমন। বক্তব্য রাখেন শহর সেক্রেটারি আবু নাঈম, কিশোরগঞ্জ সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু হানিফ, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ,মোঃ মোস্তাফিজ, এডভোকেট দবির উদ্দিন, এডভোকেট শামসুল আলম, এডভোকেট আতিকুল ইসলাম, এডভোকেট আলাল হুসাইন, এডভোকেট আইয়ুব আলী, আহমেদ, এডভোকেট মহিউদ্দিন, এডভোকেট বাবুল, অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ হাফিজ উদ্দিন।

ইফতার পূর্ব অনুষ্ঠানে কিশোরগঞ্জ আইনজীবী শাখা কে থানা শাখায় রূপান্তরিত করা হয়। এবং নতুন কমিটি গঠন করা হয় নতুন থানা কমিটিতে যারা আছেন তারা হলেন সভাপতি এডভোকেট মোসলেহ উদ্দিন সুমন সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজ উদ্দিন, বাইতুল মাল সম্পাদক অ্যাডভোকেট আইুব আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলামিন, প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জমির উদ্দিন, আইনজীবী ওয়ার্ড কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি এডভোকেট আতিকুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আলম, বাইতুল মাল সম্পাদক এডভোকেট বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক এডভোকেট খায়রুল ইসলাম, সহ সেক্রেটারীঅ্যাডভোকেট মহসিন আলম, কার্যকরী সদস্য যথাক্রমে এডভোকেট কাজী সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী সালাউদ্দিন আহমেদ। আইনজীবী সহকারী ওয়ার্ড কমিটিতে যারা রয়েছে তারা হলেন সভাপতি মোহাম্মদ জসীমউদ্দীন, সেক্রেটারি মোহাম্মদ মোস্তাকিম, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন।

পঞ্চগড় : বুধবার বিকালে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মো: ইকবাল হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম,জেলা এলডিপির সভাপতি রেজাউল ইসলাম,গণঅধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহফুজার রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাসেদ ইসলাম প্রমুখ।

এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী, জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট আদম সুফি, জামায়াতের জেলা মানব সম্পদ ও মিডিয়া বিভাগের সেক্রেটারী শাহিদ আল ইসলামসহ জেলা জামায়াতের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে কোটা আন্দোলনে শহীদ ও নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে উপকরণ তুলে দেন জেলা জামায়াতের আমীর মোওলানা ইকবাল হোসাইন।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। প্রধানমন্ত্রী যেভাবে আলেমদের ডেকে জাকাত বাস্তবায়ন করার জন্য কাজ করছেন দ্বীনের প্রতিটি স্তম্ভ বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। এছাড়াও চাঁদাবাজি নির্বাচনী পরবর্তী সহিংসতা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে।

মঙ্গলবার হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হৃদয়ের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল গনি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রাটারি মাস্টার শহীদুল্লাহ।

নোয়াখালী : নোয়াখালী জেলা এনডিএফ এর উদ্যোগ স্থানীয় গ্রীন হলে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, সংগঠনের জেলা সভাপতি ডাক্তার সোহরাব ফারুকীর সভাপতিত্বে, এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফরিদুলইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর শিহাব উদ্দিন, বিপুল সংখ্যক ডাক্তার ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে, সবশেষে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা মাহফিলের আয়োজন সমাপ্ত করা হয়েছে।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ): রমযানের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।

বুধবার (১১ মার্চ ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কলমা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, রমযান আমাদের আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও মানবিকতার শিক্ষা দেয়। একজন মানুষ যখন রমযানের আদর্শে নিজেকে গড়ে তোলে, তখন তার চরিত্রে সততা, দায়িত্ববোধ ও নৈতিকতা বৃদ্ধি পায়। এই গুণগুলো যদি ব্যক্তিজীবন থেকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রয়োগ করা যায়, তবে দুর্নীতি, অবিচার ও অন্যায় অনেকাংশে দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, রমযান মানুষকে ক্ষুধার্তের কষ্ট উপলব্ধি করতে শেখায় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই রাষ্ট্র পরিচালনায়ও দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। ন্যায়, সত্য ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি উল্লেখ করেন, রমযানের মহান শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব হবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ, প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার নায়েবে আমীর মাওলানা সিরাজুল ইসলাম, কলমা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মুফতি মহসিন উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা।

মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমযানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ ই মার্চ বুধবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মহসিন মুন্সীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাযেখানে আল্লাহর আইন মেনে চলা হবে য়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো আব্দুল মালেক জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন,মাওলানা মো: মোখছেদুর,মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের খতিব আবরারুল হক হাতিমি। মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদ, ইফতার মাহফিলটি সঞ্চালন ছিলেন ২ নং ওয়ার্ডের সেক্রেটারি মো মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন। এই কোরআন নাজিলের মাসে আমাদের শপথ নিতে হবে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করার কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে সমাজের সর্বস্তরে শান্তি বিরাজ করবে তিনি বলেন যেখানে আল্লাহর আইন মেনে চলা হয় সেখানেই শান্তি বিরাজ করে তিনি সকলকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানোর আহ্বান জানান। ইফতার মাহফিলে পৌরসভার ন নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত হন।

ঝিকরগাছা (যশোর) যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ আহাদুল ইসলাম এবং সঞ্চলনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জাওয়াদ হেলাল। ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমান, অফিস সম্পাদক মোঃ জয়নুল আবেদীন ও বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যডভকেট হাবিব কায়সার। এছাড়াও জামায়াতে ইসলামী ও যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।