কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ -২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করায় কুশনা ইউনিয়নের গর্বিত সন্তান আশিকুর রহমান কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জালালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুশনা ইউনিয়নের নাগরিক সমাজের আহবায়ক আতিকুর রহমান এর সভাপতিত্বে ও শাহ আলম বুলবুল এর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির এর কোটচাঁদপুর উপজেলার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, আনাস উদ্দিন, ক্রিয়াবিদ আহসানুজ্জামান বাদল, রুস্তম আলী।