কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্লাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় কুমারখালীর সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা উঠে আসে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা শাখার আমীর আফতাব উদ্দিন মাস্টার এবং জামায়াত মনোনীত কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম।

এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বক্তারা বলেন, কুমারখালীর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার সমস্যা, সম্ভাবনা ও নাগরিকদের প্রত্যাশা যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ কুমারখালী গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সভায় জনগণের অধিকার, এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সমৃদ্ধ কুমারখালী গড়ার বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে জামায়াত নেতৃবৃন্দ প্রেসক্লাবকে সভাপতির হাতে একসেট ইসলামী সাহিত্য উপহার দেন।

এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, সহ-সভাপতি এবং দৈনিক কালবেলা ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, নির্বাহী সদস্য পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।