নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম ঢাকা কর্তৃক বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় আইডিইবি ভবন কাকরাইলে অনুষ্ঠিত এ মাহফিলে ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মুফতি ডঃ আবু ইউসুফ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হকের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি বলেন, এই ফোরামের কাজকে নিয়মিত করবেন। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি বৃহৎ স্বার্থে এগুলো মেনে নিবেন। সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যে কল্যাণ। আমরা ক্ষমতায় যেতে পারিনি ক্ষমতায় যাওয়ার জন্য যে ক্যাপাবিলিটি দরকার তা আমরা আর্ন করতে পারিনি। যোগ্যতা অর্জন করলে আল্লাহ ক্ষমতা দিবেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা।এতে আরও বক্তব্য রাখেন ফোরামের সহকারী সেক্রেটারি মোঃ আবু ইসহাক, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি এস এম আল আমিন,ফোরামের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন জেলা শিবিরের সাবেক আব্দুস শাকুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নেত্রকোণা -৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফাকে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।