কৃষি মন্ত্রণালয়ের নব নিযুক্ত কৃষি সচিব রফিকুল ই মোহামেদ শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। এসময় তিনি বারির মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ইনস্টিটিউটের কার্যক্রম এবং অর্জন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। কৃষি সচিব বারি’র বিজ্ঞানীদের সাথে মতবিনিময়ে কৃষিতে বিজ্ঞানীদের অসামান্য অবদান স্বীকার করে ভবিষ্যতে আরও সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করে দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বারি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন এবং সন্তোষ পরীক্ষা করেন।

এর আগে কৃষি সচিব ইনস্টিটিউটের সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান ও পরিচালকবৃন্দ।