অ্যাটর্নি জেনারেল অফিসে দুর্নীতির অভিযোগে পেলে চাকরিচ্যুত করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল রবিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মো. আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুর্নীতির কারণে একজনের চাকরি চলে গেছে। চাকরিচ্যুত প্রসিকিউটর আইনজীবী হলে তার লাইসেন্স বাতিলে বার কাউন্সিলে পাঠাতাম। অ্যাটর্নি জেনারেল অফিসেও এমন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হবে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।