বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. সেলিম জাহান বলেছেন, প্রত্যেকটি বাজেটে একটি উন্নয়ন দর্শন থাকা দরকার। বাজেটের মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে। আওয়ামী সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। সাধারণ মানুষ চায় অর্থনৈতিক জীবনে স্বস্তি ও শংকামুক্ত পরিবেশ। অত্যন্ত জটিল সমস্যার মধ্যে এবারের বাজেট প্রণয়ন হচ্ছে। গতকাল শনিবার এফডিসিতে প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. সেলিম জাহান এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
রাজধানী
ডিবেট ফর ডেমোক্রেসি’র প্রাক বাজেট ছায়া সংসদ---
আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. সেলিম জাহান বলেছেন, প্রত্যেকটি বাজেটে একটি উন্নয়ন দর্শন থাকা দরকার। বাজেটের মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে।