মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় রমজান মাসে ও ঈদ উপলক্ষে সব ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার একটি ভিডিও বার্তায় সভাপতি মো. হেলাল উদ্দিন দোকান মালিকদের উদ্দেশে বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য সমস্যা না।