কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ; ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় গ্যাস-লাইটার কারখানায় ৪ এপ্রিল শনিবার অগ্নিকান্ডের ঘটনায় ছয়জনের মৃত্যুর ঘটনায় নিহত ও আহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটেযান ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

গতকাল রোববার সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় সাথে ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, কেরানীগঞ্জ মডেল পূর্ব থানা আমীর ডা. এমাদুল হক, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সেক্রেটারি শহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার প্রধান করেন এবং তাদের পাশে সব সময় থাকার কথা জানান ।