ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল।
গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টন সিএমজেএফ কার্যালয়ে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন চৌধুরী ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যের মধ্যে ছিলেন মাইনুল হাসান সোহেল, শাহনাজ শারমিন রিনভী এবং আবু আলী। নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম গোলাম সামদানী ভূইয়া পান ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়েছেন আহসান হাবিব রাসেল নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের বিজনেস ইনচার্জ জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট। আগামী ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করতে যাওয়া কমিটির অবশিষ্ট পদের মধ্যে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজিংবিডি ডটকমের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন তৌহিদুল ইসলাম রানা। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট।
অর্থ সম্পাদক পদে আজকের পত্রিকা সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট।