রাজধানীর বনানীতে অবস্থিত হোলি স্পিরিট চার্চে ইস্টারের মহা খ্রিস্টযাগে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

গতকাল রোববার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত প্রার্থনাসভায় যোগ দিতে বনানীর হোলি স্পিরিট চার্চে যান। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, বনানীর হোলি স্পিরিট চার্চে ইস্টারের মহা খ্রিস্টযাগে যোগ দিতে পেরে আনন্দিত। যারা উদযাপন করছেন, তাদের সবাইকে জানাই আনন্দময় ও আশীর্বাদপূর্ণ ইস্টারের শুভেচ্ছা।

উল্লেখ্য যে, ইস্টার সানডে হলো : খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিস্টর পুনরুত্থান দিবস। গুড ফ্রাইডের ঠিক পরের রোববারই হলো ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে, দিনটি খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন, মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন। যিশুর এই অলৌকিক পুনরুত্থানের দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পাপ ও অন্ধকারের বিরুদ্ধে জয় এবং নতুন জীবনের প্রতীক। দিনের শুরুতে রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। আর নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুরা রঙিন ডিম বা ‘ইস্টার এগ’ বিনিময় করছে।