বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভাসমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। গতকাল রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই নিষেধাজ্ঞা আজ সোমবার থেকে কার্যকর করা হবে। পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন কর্মসূচির মধ্যে প্রায়ই সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি থাকছে। আন্দোলনকারীদের থামাতে গিয়ে লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করতে দেখা যাচ্ছে পুলিশকে।
রাজধানী
যমুনা ও সচিবালয় এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভাসমাবেশ,