শহীদ লে. সেলিম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আবুজর গিফারী (রা.) বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল অধ্যক্ষ মরহুম মো. আফতাব হোসেন সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী ৪ এপ্রিল শনিবার স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, দরুদ মাহফিল ও দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
তিনি ১ মার্চ, ১৯৪২ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের দক্ষিণ চরাদি গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পরোপকারী, শিক্ষানুরাগী ও বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন।
অধ্যক্ষ মরহুম আলহাজ্ব মোঃ আফতাব হোসেন সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে মাযার যিয়ারত এবং স্কুল প্রাঙ্গনে স্মৃতিচারণ অনুষ্ঠান, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
মরহুমের রূহের মাগফেরাত কামনা করে সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।