ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ এজাজ আকস্মিক আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন। এসময় তিনি আসন্ন ঈদ উল আজহার কুরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সাথে মতবিনিময় করেন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। গত রোববার সকালে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।

তিনি লিচেট টিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এসময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ প্রদান করেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয় পড়ছে কিনা সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনভাবেই নদীর পানির সাথে না মেশে সেবিষয় বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন । প্রেসবিজ্ঞপ্তি।