রাজধানীর গ্রীন রোডে অবস্থিত গ্রীন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।