ফালাহ-ই-আম ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার আল ফালাহ মিলনায়তনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদুল ফিতরে- ঈদসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মুহা. আবদুর রব।

বিশেষ অতিথি ছিলেন ফালাহ-ই-আম ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল লতিফ, সেক্রেটারি ড. মো: হাবিবুর রহমান, ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবদুল মান্নান ও দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হোসাইন চৌধুরী এবং সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহম্মদ ভুইয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন আল ফালাহ প্রিন্টিং প্রেসের ডেপুটি ম্যানেজার খন্দকার রুহুল আমিন। উল্লেখ্য, ফালাহ-ই-আম ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এ বছরও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে। প্রেসবিজ্ঞপ্তি।