বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এ শিক্ষা শিবিরের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের যে ফলাফল তা সামনে রেখে আমাদেরকে ময়দানে নতুন উদ্দীপনায় কাজ করতে হবে। নিজেদেরকে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রে আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। জনশক্তিদের আত্মগঠনে এই শিক্ষা শিবির যথাযথ ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা শিবিরের প্রথম দিনে কুরআন থেকে আলোচনা করেন-কেন্দ্রীয় কর্মপরিষদের দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগীয় সেক্রেটারি ইরানী আক্তার। শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় ইউনিট সদস্যা বৃন্দা,অঞ্চল দায়িত্বশীলা ও অঞ্চল কমিটির সদস্যরা।