রাজধানীর ধানমন্ডির একটি ভবনে আজ বৃহস্পতিবার সকালে আগুনের ঘটনার পরপরই মহাখালীর একটি ভবনে আগুন লেগেছে। বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের কাছে এসকে শপিং মলের পেছনের ভবনে আগুন লাগে। আগুন লাগার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। সেগুলো কাজ করছে।

এর আগে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল ১০টার দিকে ওই জুতার দোকানটিতে আগুন লাগে।