বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : বড়াইগ্রামে দ্রুতগামী বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রু¯‘ম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাজশাহীর তানোরে আতœীয় বাড়িতে বেড়ানো শেষে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে রাজ্জাক মোড়ে এসে তিনি একজনের সাথে দেখা করার জন্য মহাসড়ক পার হ”িছলেন। এ সময় ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেলসহই বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।