আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : মাছচাষ পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রী নিরেন চন্দ্র প্রামাণিক ((৬৫) এক জেলের মৃত্যু হয়েছে। গত সোমবার ৩০ মার্চ সকাল ৮টায় আদমদীঘির পাশ^বর্তি কদমগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেলে নিরেন চন্দ্র প্রামানিক নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে।
আদমদীঘি হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল সোমবার সকালে রানীনগর উপজেলার আদমদীঘির পাশর্^বতি কদমগাড়ী গ্রামের জনৈক তোতা মিয়ার মাছচাষ পুকুরে জেলে নিরেন চন্দ্রসহ বেশ কয়েকজন মাছ ধরতে আসে। ওই পুকুরে আগে থেকেই পুকুরে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ ছিল। কয়েকজন জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্রসহ তিন জেলে আহত হয়। তাদের আদমদীঘি হাসপাতালে নেয়া হয়ে বেলা সোয়া ৯ টায় জেলে বিরেন চন্দ্র প্রামানিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপর দুইজন সুস্থ্য রয়েছে বলে পারিবারিক সুত্রে জানাযায়। এ ব্যাপারে ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।