গাজীপুরের টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে গভীর রাতে আগুন লেগে অন্তত ১৫টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ঈদের আগ মুহূর্তে অনেক ক্ষতির মুখে পড়েছেন।

tongi-fire-2

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় সাড়ে এগারোটার দিকে মার্কেটটিতে আগুন লাগে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুরুতে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

tongi-fire-

ঘটনাস্থলে উপস্থিত 'গিয়াস স্পোর্টস'-এর মালিক গিয়াস উদ্দিন তার পুড়ে যাওয়া বিশাল গোডাউন দেখান, সেখানে রাখা সব সাইকেল পুড়ে গেছে। এছাড়া মায়ের দোয়া হার্ডওয়্যারের মালিকও তার পুড়ে যাওয়া বিশাল গোডাউন। সব মিলে কয়েক কোটি টাকার মাল পুড়ে গিয়েছে।

tongi-fire-giassports-2

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়্যার, সাইকেল ও বিভিন্ন কেমিক্যালজাত পণ্যের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩ থেকে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

tongi-fire-giassports-

টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম বলেন, দাহ্য পণ্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।