মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)। তিন শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ জানান বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফটিগুলি গ্রামসহ আশপাশের এলাকার মানুষ শোকে মুর্য্যমান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।
দুর্ঘটনা
মর্মান্তিক!
মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।