দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধু মর্জিনা খাতুন সকালে নিজ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মর্জিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু মর্জিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।