দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি গাড়ির ধাক্কায় দুই বছর বয়সী শিশু ফাইজা আক্তার মর্মান্তিকভাবে নিহত হয়েছে। গত ৩ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।শিশু ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে এসেছিল।পরিবারের অভিযোগ, একটি দ্রুতগতির সরকারি গাড়ি ফাইজাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এই দৃশ্য দেখে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন। দুর্ঘটনার পর পরই গাড়ির চালক তাইবুর হোসেন পালিয়ে যান এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে। খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম হাসপাতালে ছুটে যান। এসিল্যান্ড বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়েই এসেছি। সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতা করবো।” হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিশু ফাইজার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণ উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
দুর্ঘটনা
হোমনায় শিশু ফাইজার মর্মান্তিক মৃত্যু
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি গাড়ির ধাক্কায় দুই বছর বয়সী শিশু ফাইজা আক্তার মর্মান্তিকভাবে নিহত হয়েছে। গত ৩ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন
Printed Edition