জরুরি উন্নয়নমূলক কাজের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার স্থাপনের কাজ চলবে। এ কারণে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকা