বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়। আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন পীড়ন আপনারও আগের মতোই করছেন।

রোববার (২ আগস্ট) প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে "জান দিব, জুলাই দিব না" শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করছেন? ৭০-এর নির্বাচন অগ্রাহ্য করার জন্যই তো ৭১ সংঘটিত হয়েছিল।

বিরোধীদলীয় নেতা বলেন, ৯৬ এর নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ৯১-এ নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।

নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ জায়গায় দলীয় লোক বসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।